সাশ্রয়ে ফোল্ডেবল স্মার্টফোন আনছে স্যামসাং

২ নভেম্বর, ২০১৯ ১৮:৪৬  
গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড অবমুক্ত করেছিলো স্যামসাং। এবার তুলনামূলক কম দামে স্যামসাং আরেকটি ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। গতকাল চিনের এক সামাজিক মিডিয়া ওয়েইবো-তে এক টিজার পোস্ট অনুযায়ী, ডব্লিউ সিরিজে একটি নতুন ফোল্ডেবল ফোন অবমুক্ত করবে, যার নাম নির্ধারণ করা হয়েছে স্যামসাং ডব্লিউ২০ ৫জি। নভেম্বরের কোনো এক সময় ফোনটি অবমুক্ত হবার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। গ্যালাক্সি ফোল্ড ফোনের পাশাপাশি ভাঁজ হলেও ডব্লিউ২০ ফোনের ডিসপ্লে উপর-নীচে ভাঁজ হবে। টিজারে এই ফোনের একটি ছবি প্রকাশ করা হয়েছে। নভেম্বর মাসেই লঞ্চ হবে মোটোরোলা -র ফোল্ডেবল ফোন মোটোরোলা রেজর। সেই ফোনেও একই ধরনের ডিজাইন দেখা যাবে। ডিজিবাংলা/প্রান্ত